ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষে মীর আকামত হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে নিহতের ভাই আকবর মীর বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করে মোট ১৩৩ জনের নামে এ মামলাটি দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে মীর আকামত হোসেন নামের ১ জন নিহত হয়। আহত হয় আরো ১০ জন।

