টাঙ্গাইল প্রতিনিধি : জেলার গোপালপুরে পিস্তল ও গুলিসহ উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদে জানতে পারি ওই নেতার কাছে অবৈধ অস্ত্র আছে। পরে রাত তিনটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

