ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

Link Copied!

Accidentসাভার প্রতিনিধি : সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও বাসের হেলপার নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে একটি পিকআপভ্যান মিরপুর থেকে মালামাল নামিয়ে ফেরার পথে গেন্ডা এলাকায় পৌঁছালে সেখানে ইউটার্ন নেয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত পিকআপভ্যানের চালক মিজানুর রহমান ও হেলপার মাসুদকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পিকআপভ্যান চালক মিজানুর রহমানের।
মিজানুর রহমানের গ্রামের বাড়ি শরিয়তপুরের পালং থানার মাহমুদপুরে। তিনি সাভারের বিশমাইল পানদোয়া এলাকায় ভাড়া বাসায় থেকে পিকআপভ্যান চালকের কাজ করতেন।
এছাড়া সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত ওয়েলকাম পরিবহনের হেলপার সাদ্দাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বাইপাইল সড়কের মাঝে বাস থামিয়ে যাত্রী নামাচ্ছিল ওয়েলকাম পরিবহনের একটি বাস। এসময় পাশ দিয়ে সাভার পরিবহনের একটি বাস অতিক্রম করার সময় দুই বাসের চাপায় হেলপার সাদ্দাম হোসেনসহ আরো দুই যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় সাদ্দাম হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত সাদ্দাম হোসেন ভোলার চরফ্যাশন আহমদপুরের শাহআলমের ছেলে।