ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার লুকানোর কিছুই নেই : প্রেসিডেন্ট মাকরি

Link Copied!

makriআন্তর্জাতিক ডেস্ক : আলোড়ন সৃষ্টিকারী পানামা নথি ফাঁসের পর অফশোর কোম্পানি খুলে কর মুক্ত অর্থ পাচারের দায়ে ফেঁসে গেছেন বড় বড় দেশের রাষ্ট্র প্রধানরা। এর মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিয়ো মাকরি রয়েছেন। কিন্তু অনেক বিতর্কের পর অবশেষে মুখ খুলেছেন তিনি। পানাম নথিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমার লুকানোর মত কিছু নেই।
বৃহস্পতিবার একজন ফেডারেল আইনজীবী বিদেশে অর্থ পাচারে প্রেসিডেন্ট মাকরির জড়িত থাকার বিষয়ে একটি তদন্ত কমিটি করার আহবান করেছেন। আর্জেন্টিনার অনেক মানুষ ইতিমধ্যে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে।
মাকরি বলেছেন, এই নথির সাথে তার যোগাযোগের ঘোষণা দিতে তিনি আইনগত ভাবে বাধ্য নন। কারণ যে অফশোর কোম্পানির সাথে তার যোগাযোগ স্থাপন করা হয়েছে সেখানে তার শেয়ার ছিল না কখনো। তিনি শুধুই বাহামা ভিত্তিক ফ্লেগ ট্রেডিং লিমিটেড কোম্পানির পরিচালক ছিলেন। কোম্পানিটি প্রতিষ্ঠিত করেছিল তারা বাবা।
উল্লেখ্য, পানামা ভিত্তিক আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথি ফাঁসের পর বিশ্বের নামী দামী সব রাষ্ট্রনায়ক ও সেলিব্রিটিদের নাম প্রকাশ হয়ে পড়ে। মোসাক ফনসেকা হচ্ছে এমন কোম্পানি যারা বিত্তশালীদের দেশের বাইরে কোম্পানি খুলে সেখানে অর্থ লগ্নি করতে সহায়তা করে।