অর্থনৈতিক প্রতিবেদক : পহেলা বৈশাখ উদযাপনের অংশ হিসেবে বিকাশ গ্রাহকরা দেশের প্রতিষ্ঠিত ৫৬টি নামকরা ব্র্যান্ডের ৪৪১টি দোকানে কেনাকাটার মূল্য বিকাশ দিয়ে পেমেন্ট করলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাবেন।
এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- আড়ং, ইয়েলো, ক্যাটস আই, লোটো, মেনজক্লাব, গ্রামীণ ইউনিক্লো, মুনসুন রেইন, জেন্টল পার্ক, সেইলর, দর্জিবাড়ী, আম্বার লাইফস্টাইল, হ্যান্ডিবাজার, ওম্যান্স ওয়ার্ল্ড, স্বপ্ন, মিনাবাজার, ডেইলি শপিং, প্রিন্সবাজার, কেইমু ডট কম বিডি, আজকেরডিল ডট কম, আইফেরি ডট কম, চালডাল ডট কম, রকমারি ডট কম, বিডিশপ ডট কম, বিপণীডটকম, বাগডুম ডট কম এবং প্রিয়শপ ডট কম।
বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আর দেশের ৫৬টি ব্র্যান্ডের ৪৪১টি আউটলেটে গ্রাহকরা বিকাশ দিয়ে কেনাকাটার পেমেন্ট করে এ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যক সুবিধা গ্রহণ করতে পারবেন।
বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

