বিনোদন প্রতিবেদক : প্রচলিত নায়কের ইমেজ ভেঙে খল চরিত্রে আসছে বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘রইস’ চলচ্চিত্রে খল চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়ে গেছে। তবে শুটিংয়ের দিনগুলো ভীষণ মিস করছেন তিনি।
টুইটে জানিয়েছেন ‘রইস শেষ করলাম। সামান্য প্যাচওয়ার্ক হয়তো বাকি থাকতে পারে। সময়গুলো আর হাসিগুলো খুব মিস করছি। খুবই ভালো একটা শুটিং ইউনিট ছিল।
ছবির একজন মদ ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে তাকে। শাহরুখ ছাড়াও দেখা যাবে নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। অন্যদিকে একটি আইটেম গানে কোমর দোলাবেন সানি লিওন।
৩ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

