ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন মোনালিসা

Link Copied!

monalisaবিনোদন প্রতিবেদক : প্রায় দুই বছরেরও বেশি সময় সুদূর যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। মঙ্গলবার বিকেলে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশে ফেরার খবরটি সবাইকে জানান। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই মোনালিসা বলে আসছিলেন যে, আইনগত জটিলতা মিটিয়ে তিনি শিগগিরই দেশে ফিরবেন। অবশেষে তার ফেরা হলো।
বিয়ে ও চাকরির সুবাদে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন মোনালিসা। তবে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তাও পাঠাতেন। সেই ধারাবাহিকতায় গেল বছরে শেষের দিকে জানিয়ে ছিলেন যে, এ বছরের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মঙ্গলবার বিকেলে ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায়, ঢাকার রাস্তায় মায়ের সঙ্গে গাড়িতে বসে আছেন মোনালিসা।
এদিকে ফেসবুকের মোনালিসা লিখেন, ‘বন্ধুরা, অনুমান করো তো আমি কোথায়? খুবই আনন্দের একটি উপহার পেয়েছে আমার পরিচিতরা। আমাকে দেখে তাদের প্রতিক্রিয়া ভালো ছিলো সত্যিই ভালো ছিলো। আনন্দ ছিলো সঙ্গে অশ্রুও ছিলো। বাসায় এসে তাদের সারপ্রাইজ করেছি। আমি আনন্দিত নিজে দেশে ফিরে। আশা করি নিউইয়র্কে আমার বন্ধু ও পরিবারের সবাই ভালো আছে। এবং সবুজের সঙ্গে ফিরে আসা আশ্চর্যজনক, চারিদিকে সবুজ। আশাকরি সবাই ভালোই আছে। ভালোবাসি তোমাদের।’