বিনোদন প্রতিবেদক : ছোট ও বড়পর্দায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন টুকটাক। সম্প্রতি নাম লিখিয়েছেন পাম্পের একটি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটির নির্মাণ করছেন আজাদ কালাম ও আশুতোষ সুজন। মানিকগঞ্জ ও মাধবকুন্ডে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। আশুতোষ সুজন জানালেন, ‘বিজ্ঞাপনটি একটি পানির পাম্পের। ফলে কনসেপ্টটিও পানিকে ঘিরেই। মা ও তার ছেলের গল্প। মায়ের চরিত্রে জ্যোতি আর ছেলের চরিত্রে অভিনয়ঢ করেছেন নবাগত অনুভব।’
শিগগিরেই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যালে প্রচার শুরু হবে।
উল্লেখ্য, সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন জ্যোতি। নুরুল আলম আতিকের পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরইমধ্যে কুষ্টিয়াতে ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছেন।

