ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিষপানেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রত্যুষা

Link Copied!

protushaবিনোদন ডেস্ক : পহেলা এপ্রিলে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। কিন্তু তার আগেও আরো দুইবার আত্মহত্যা করে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরমধ্যে একবার বিষপানেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।
তার মৃত্যুর ছয় দিন চলে গেলেও এই বিষয়ে কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। একদিকে তার পরিবার ও নিকটজনরা বলছেন প্রত্যুষা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, ফলে আত্মহত্যা করেছেন। আর অন্যদিকে তার ঘনিষ্ঠ বন্ধুরা বলছে প্রত্যুষা মোটেও মানসিকভাবে হতাশ ছিলেন না। তদন্ত চলাকালীন সময়ে এমন পরস্পর বিরোধী কথাবার্তায় রীতিমত দিকভ্রান্ত পুলিশ, ঠিক সে সময় জানা গেল গত মাসে আরো দুইবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন প্রত্যুষা ব্যানার্জি!
গত মাসেই আরো দুইবার আত্মহত্যার পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছেন প্রত্যুষা এমন তথ্য জানিয়ে রীতিমত সবাইকে ভাবিয়ে তুলেছেন প্রত্যুষার ঘনিষ্ট বান্ধবী ও ছোট পর্দার আরেক অভিনেত্রী সারা খান। তারমতে, পহেলা এপ্রিল প্রত্যুষার মৃত্যুর সংবাদে তিনি নাকি মোটেও শকড্ হননি। বরং এটা নাকি তার কাছে খুব সহজই মনে হয়েছে। কারণ এর আগেও গত মাসেই আরো দুইবার আত্হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন প্রত্যুষা।
এমন ভয়াবহ তথ্য জানিয়ে ওই অভিনেত্রী আরো জানান, ‘প্রত্যুষা একবার বিষপানে আত্মহত্যা করতে চেয়েছিল এবং আরেকবার ফ্ল্যাট বাসার বারান্দা থেকেও লাফিয়ে পড়তে চেয়েছিল। কিন্তু দু’বারই তিনি বেঁচে যান। কারণ তাকে এমন ভয়ঙ্কর কর্ম করতে দেখেছিলেন আমার কাজের মেয়ে। কাজের মেয়ের জন্য দু’বারই প্রত্যুষার আত্মহত্যার চেষ্টা বৃথা যায়।’
তবে হঠাৎ কেন প্রত্যুষা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে উঠলেন এমন প্রশ্নে সারা বলেন, প্রত্যুষা তার বয়ফ্রেন্ড রাহুলকে পাগলের মত ভালোবাসতো। ক’সপ্তাহের মধ্যে তাদের বিয়ে করারও কথা ছিল। কিন্তু হঠাৎ করেই প্রত্যুষাকে কোনো কারণে এড়িয়ে চলছিলেন রাহুল। এসব নিয়েই কিছুটা মানসিক অশান্তিতে ছিলেন প্রত্যুষা।
প্রসঙ্গত, ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধু’র ‘আনন্দি’ খ্যাত তুমুল জনপ্রিয় তারকা অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। গত শুক্রবার মুম্বাইয়ে তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে তার আত্মহত্যা, এই বিষয়ে কোনো রহস্য তার মৃত্যুর তিন’দিনেও উন্মোচন করতে পারেনি পুলিশ। প্রত্যুষা ব্যানার্জি ‘বালিকা বধু’ সিরিয়ালে ‘আনন্দি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।