ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশায় বুক বেঁধেছেন শাহাদাত

Link Copied!

shahadatস্পোর্টস ডেস্ক : শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় শাহাদাত হোসেনকে ঘুরে আসতে হয়ে জেলখানা। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাকে রেখেছে নিষেধাজ্ঞার আওতায়। তাই অনেকটা অনুমিতই ছিল, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে চলা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্লেয়ার বাই চয়েজের চূড়ান্ত তালিকায় থাকছেন না শাহাদাত। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়াল ঠিক তা-ই।
১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্লেয়ার বাই চয়েজ (লটারি) পদ্ধতিতে দল বাছাই। তার আগেই গতকাল বুধবার প্রিমিয়ার লিগে বিভিন্ন শ্রেণির ২০৭ খেলোয়াড়ের তালিকা দিয়েছে বিসিবি। সেই তালিকায় নেই শাহাদাতে নাম। জেলফেরত এই ক্রিকেটারকে বিসিবির তালিকায় অন্তর্ভুক্তি না করার বিষয়টি নিশ্চিত করে সিসিডিএম সদস্যসচিব রাকিব হায়দার বলেন, ‘ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচকেরা তাকে (শাহাদাত) তালিকায় রাখেনি।’
গত চার মাস ধরে অনুশীলন করেছেন শাহাদাত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ করেছেন পুনর্বাসন কার্যক্রম। নিজেকে প্রস্তুত করছিলেন প্রিমিয়ার লিগের জন্য। তালিকায় নাম না দেখে ভীষণ হতাশ তিনি। মিডিয়াকে বলেন, ‘চার মাস ধরে ফিটনেস নিয়ে কাজ করছি। প্রিমিয়ার লিগে খেলতে আমি প্রস্তুত। তবে তালিকায় আমার নাম নেই!’
এদিকে নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবির কাছে আবেদন করেছেন শাহাদাত। এ ছাড়া আসন্ন টুর্নামেন্টে খেলতে কোনো সমস্যা দেখছেন না এই পেসার। বলেন, ‘আমি এখন জামিনে মুক্ত। মামলাও নিষ্পত্তির দিকে। এখন তো আর কোনো সমস্যা দেখি না। ১০ এপ্রিল মামলার পরবর্তী শুনানি আছে। হয়তো ওই দিনে রায় আসতে পারে। যেহেতু আমাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। দুই পক্ষ মিলে গেলে মামলা তো এমনিতেই খারিজ হয়ে যায়। আমি মনে করি, খেলতে আইনগত কোনো সমস্যা নেই আমার।’
তালিকায় বাদ পড়া হতাশ শাহাদাতের আশা ‘পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) অনুরোধ করেছি। এখন ইতিবাচক ফলের অপেক্ষায়। গত চার মাসে আমাকে পুনর্বাসন কার্যক্রমে অনেক সহায়তা করেছে বিসিবি। আশা করি, বোর্ড এ ব্যাপারটিও বিবেচনা করবে।’