ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবি উপাচার্যকে তালাবদ্ধ করল ছাত্রলীগ!

Link Copied!

Rajshahi-universityরাবি (রাজশাহী) প্রতিনিধি : ঢাকায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অতিথি ভবনে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিনকে তালাবন্ধ রেখে আন্দোলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাবি ছাত্রলীগের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বর্তমান ও সাবেক নেতাকর্মীরা এ আন্দোলন করেন। একই দাবিতে বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগের নেতারা।
চাঁদা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশীসহ দুই কর্মচারীকে মারধরের অপরাধে গত ২৯ মার্চ সিন্ডিকেটের ৪৬৪তম সভায় ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিবিএর ছাত্র ও ছাত্রলীগের অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন (শিক্ষাবর্ষ ২০০৭-০৮), ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সহ-সভাপতি তন্ময় আনন্দ অভি (শিক্ষাবর্ষ ২০০৭-০৮) এবং একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শহীদ হবিবুর রহমান হলের বর্তমান কমিটির সভাপতি মামুন-অর-রশিদ (শিক্ষাবর্ষ ২০০৯-১০)।
বিশ্ববিদ্যালয় ও ঢাকার একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের ইন্দ্রা রোডের বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে উঠেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই অতিথি ভবনের বাহিরের গেটে তালাবন্ধ করে আন্দোলন শুরু করেন রাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির একাধিক নেতাকর্মী। উপাচার্যকে তালাবন্ধ রেখে বাহিরে মোমবাতি জ্বালিয়ে আন্দোলন শুরুর প্রায় আধাঘণ্টা পর শেরে বাংলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে পুলিশ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা দিপান সরকার দ্বীপ, মারুফ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি মাহমুদ হাসান রাসেল ও যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশসহ অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান জানান, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সেটা ঠিক আছে। কিন্তু ঢাকায় অবস্থিত অতিথি ভবনে উপাচার্যকে তালাবদ্ধ রেখে আন্দোলন করবে সেটা মেনে নেয়া যায় না।’
এদিকে, ছাত্রলীগ নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে রাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।