ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উ. কোরিয়ার ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা

Link Copied!

North-Koriaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় এবার ধারাবাহিক নিষেধাজ্ঞা দিল চীন। দেশটি থেকে কয়লা এবং স্বর্ণ আমদানি বন্ধ ও চীন থেকে উত্তর কোরিয়াতে জেট বিমানের জ্বলানি রপ্তানি বন্ধ করা হয়েছে। এছাড়া চীনা বাণিজ্য মন্ত্রণালয় উত্তর কোরিয়া থেকে দূর্লভ উচ্চ প্রযুক্তি কাজে ব্যবহৃত খনিজ ধাতু আমদানিও বন্ধ করতে যাচ্ছে।
এর আগে চলতি বছরের মার্চে উত্তর কোরিয়ার পরমাণু এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প বন্ধে একটি প্রস্তাবনা পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সাম্প্রতিক মাসগুলোতে পিয়ংইয়ং চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর ওই জাতিসংঘ।
উত্তর কোরিয়া থেকে চীনের আমদানিকৃত ধাতুর মধ্যে প্রধান কয়েকটি হলো: কয়লা, লোহা, স্বর্ণ, টাইটানিয়াম এবং আরো কিছু খনিজ। এগুলোর রপ্তানি উত্তর কোরিয়ার আয়ের একটি প্রধান উৎস। এছাড়া চীন জেট বিমানের জ্বালানি রপ্তানি বন্ধ করায় সংকটে পড়বে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত্ব বিমান কোম্পানি এয়ার কোরিও।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বছর চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১ বিলিয়ন মার্কিন ডলার। পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘ।