ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গতবছর বিশ্বে রেকর্ড পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর

Link Copied!

amnestyআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গতবছর প্রায় ১৭শ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংখ্যা গত ২৫ বছরের মধ্যে সবচাইতে বেশি বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী। মৃত্যুদণ্ড কার্যকরের তালিকার সেরা পাঁচে রয়েছে চীন, ইরান, পাকিস্তান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে অন্তত ১৬৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এই সংখ্যা আগের বছর অর্থাৎ ২০১৪ সালের তুলনায় ৫৪ ভাগ বেশি। অ্যামনেস্টির হিসাবমতে ১৯৮৯ সালের পর থেকে বিশ্বে এটিই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড।
তবে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে বলেই মনে করছে সংস্থাটি। কেননা চীনে কতজনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার কোনো রেকর্ড অ্যামনেস্টির কাছে নেই। এ ব্যাপারে বরাবরই কঠোর গোপণীয়তার আশ্রয় নিয়ে থাকে দেশটির সমাজতান্ত্রিক সরকার। অ্যামনেস্টি মনে করছে, গতবছরও সেখানে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে।
অ্যামনেস্টির পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে বিশ্বের সেরা চারটি দেশ হচ্ছে যথাক্রমে চীন, ইরান, পাকিস্তান ও সৌদি আরব। আগেই বলেছি, চীনে কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার কোনো সঠিক তথ্য সংস্থাটির হাতে নেই। ২০১৫ সালে ইরানে কমপক্ষে ৯৭৭ জনকে ফাঁসি দেয়া হয়েছে। এদের মধ্যে কমপক্ষে চারজনের বয়স ছিল ১৮ বছরের নিচে। এর আগের বছর এ সংখ্যা ছিল ৭৪৩।
গতবছর দুই ইন্দোনেশিয় নারী শ্রমিকের শিরশ্ছেদ করেছিল সৌদি আরব। এদেরই একজন সিতি জয়নাব। তার ছবি হাতে শোকার্ত স্বজনরা। ।
পাকিস্তানে গতবছর ৩২৬ জন মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা। যদিও ২০১৪ সালে মৃত্যুদণ্ড নিষিদ্ধি করে আইন পাস করেছিল দেশটির পার্লামেন্ট। কিন্তু পেশোয়ারের এক সামরিক স্কুলে সন্ত্রাসী হামলার পর ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
গতবছর কমপক্ষে ১৫৮ জনের শিরশ্ছেদ করেছে সৌদি সরকার। এই সংখ্যা ২০১৪ সালের চাইতে ৭৬ ভাগ বেশি। মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গতবছর দেশটিতে সবমিলিয়ে ২৮ জন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যদিও এ সংখ্যা ১৯৯১ সালের পর সবচাইতে কম। এশিয়ার ওই তিনটি দেশে গতবছর মৃত্যুদণ্ড কার্যকরের হার ৮৯ ভাগ বেড়েছে।
এছাড়া ইরাকে ২৬, সোমালিয়ায় ২৫, মিশরে ২২, ইন্দোনেশিয়ায় ১৪ ও চাদে ১০ জনের মৃত্যুদণ্ড কাযংকর করা হয়েছে। ওই দেশগুলোতে মৃত্যুদণ্ড বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেল মহাসচিব সলিল শেঠি।
ইউরোপের একমাত্র দেশ বেলারুশে মৃত্যুদন্ডের বিধান রয়েছে। তবে বেলারুশ ও ভিয়েতনাম থেকে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।
গতবছর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়ে যাওয়া সত্ত্বেও বিশ্বের আরো চারটি দেশ এই অমানবিক বিধানটি উচ্ছেদ ঘোষণা করেছে। দেশগুলো হচ্ছে ফিজি, মাদাগাস্কার, কঙ্গো ও সুরিনাম।