ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’

Link Copied!

TIbসাতক্ষীরা প্রতিনিধি : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে চারটি উপাদান সবচেয়ে জরুরি। এগুলো হলো- রাজনৈতিক সদিচ্ছা, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যকর করা ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানো।’
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘স্বচ্ছ রাজনীতিকরা কোনঠাসা হয়ে পড়ছেন। এজন্য রাজনীতি অরাজনৈতিকদের হাতে চলে যাচ্ছে।’
সভায় সনাক সভাপতি প্রফেসর ড. দিলারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এএনএম মাইনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মতিউর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, প্রফেসর নিমাউ চন্দ্র মন্ডল প্রমুখ।