ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

Link Copied!

bumicompoনিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-কম্পনের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় বলে জানা গেছে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০, গভীরতা ১০ কিলোমিটার। আর বাংলাদেশে ভূকম্পের মাত্রা ছিল ৪.৬।
মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়াবিদ জাকির হোসেন জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্ত মেঘালয়ের কাবিল এলাকায়। ঢাকা থেকে যার অবস্থান ২১২ কিলোমিটার উত্তর-পূর্বে।
আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে জেলার বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রংপুর প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ১টা ৪২ মিনিটে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এদিকে ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাও কেঁপে ওঠে ভূমিকম্পে। আলিপুরদুয়ার, মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। এ সময় আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ।