ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

Link Copied!

ju1সাভার প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ কর্মীদের হামলায় পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের আনিস মাহমুদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর রোববার ওই শিক্ষার্থী বিচার ছেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়ার পর এ তথ্য প্রকাশিত হয়।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ সকাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শামীম আহমেদ ও ৪৩তম ব্যাচের রসায়ন বিভাগের রবিন।
লিখিত অভিযোগপত্রে আনিস মাহমুদ বলেন, গত ২ এপ্রিল তার বিভাগীয় ৩৩তম আর্বতনের প্রথম যুগপূর্তি উপলক্ষে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় ছাত্রলীগ কর্মী শামীম ও সকালের সঙ্গে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শামীম ও সকাল তাকে চড়থাপ্পড় মারতে শুরু করেন। এতে তার চোখে থাকা চশমা ভেঙে যায়।
এ ঘটনার পর আনিস মাহমুদ অধ্যাপক আলমগীর কবীরকে বিষয়টি জানান। পরে শামীম ও সকাল এসে তাকে ফের দ্বিতীয় সারি থেকে টেনেহিঁচড়ে নিচে নামায়। এ সময় শামীম ও সকালের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী তার ওপর হামলা চালায়। এদের মধ্যে রবিন তার গলা চেপে ধরেন এবং শামীম ও সকাল বুকে লাথি ও অন্যরা কিল-ঘুষি মারতে থাকেন।
এক পর্যায়ে উপস্থিত বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা আনিসকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। এ ঘটনায় তার কান ফেটে রক্তক্ষরণ হয় এবং দুই হাত, ডান পা, বুকে, ঘাড়ে, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী ‘সন্ত্রাসী হামলার’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিক বলেন, তার হলের জুনিয়ররা কোনো মারধর করেনি। অন্য হলের ছেলেরা মারধর করেছে।