ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীমনির গালে কলংকের কালি?

Link Copied!

porimoniবিনোদন প্রতিবেদক : অভিনেত্রী পরীমনির একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন নির্মাতা মালেক আফসারী। ছবিতে দেখা মিললো ভিন্ন এক পরীর। পরীর গাল জুড়ে কালো কালির দাগ। ঘটনা জানতে ফোন করা হলো মালেক আফসারীকে। জানালেন, আমার ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। সে হিন্দু ঘরের মেয়ে। ভালোবাসে এক মুসলিম তরুণকে। কিন্তু পরিবারের কেউ জানতো না। হঠাৎ একদিন তার মা জেনে ফেলে। মা তখন রান্না ঘরে কাজ করছিলেন। রাগের মাথায় কালিমাখা হাতেই পরীমনিকে চড় মারেন। মায়ের হাতের কালিগুলো পরীর গালে লেপ্টে যায়। দৃশ্যটির মাধ্যমে বোঝাতে চেয়েছি কলংকিত সমাজ তার মুখে কালি মেখে দিয়েছে।’
তিনি আরও জানালেন, ‘হিন্দু তরুণীর চরিত্রটিতে ভালো ভাবে মানিয়ে নিয়েছে পরীমনি। অসাধারণ এক শিল্পী সে, একটু বুঝালেই সব বুঝে নেয়। আমি নিজেই এখন ওর ভক্ত হয়ে গিয়েছি। ‘সোনা’র চরিত্রে পরী অসাধারন অভিনয় করেছে।
প্রায় একমাস ধরে পিরোজপুরে চলছে মালেক আফসারির পরিচালনায় ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং। টানা ২৯ দিন ধরে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে ‘অন্তর জ্বালা’র শুটিং চলছে। প্রতিদিন ১২ ঘন্টা শুটিং করে আরো ২০দিন এভাবেই শুটিং চলবে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং পিরোজপুর ছাড়াও মংলা বন্দর ও সুন্দরবনের কিছু স্থানে হবে। ইতিমধ্যে ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে।