ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : প্রায়শই ব্যক্তিগত কারণ ও ক্যারিয়ার নিয়ে হতাশায় পড়ে আত্মহত্যা করেন তাবৎ বিশ্বের শিল্পী, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে নির্মাতারা। অতীতে বহু প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের আত্মহত্যা করতে দেখা গেছে। আর ক্যারিয়ার ও ব্যক্তিগত ডিপ্রেশনের শিকার হয়ে এই পর্যন্ত তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া!
এই পর্যন্ত মোট তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! এমন ভয়াবহ খবরটি এতোদিন অপ্রকাশিত থাকলেও সম্প্রতি ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার পর সবাইকে জানিয়ে দিলেন প্রকাশ জাজু নামের এক ব্যক্তি।
আজ পরপর একাধিক টুইটে(সিরিজ টুইট) প্রিয়াঙ্কা যে অতীতে আত্মহত্যা করতে চেয়েছিলেন সে সম্পর্কে কথা বলেন জাজু। টুইটে তিনি জানান, ২০০২ সালের দিকে যখন প্রিয়াঙ্কা তার ক্যারিয়ার নিয়ে হুমকির মুখে, হাতে কোনো কাজ নেই এবং ক্যারিয়ার নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ঠিক সেসময় হতাশায় ভুগে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি।
এছাড়াও প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক অসিম মার্চেন্ট’-এর মায়ের মৃত্যুর পরও নাকি প্রিয়াঙ্কা আত্মহত্যা করতে চেয়েছিলেন। আর ওই প্রেমিকের মায়ের ম্যানেজারই ছিলেন প্রকাশ জাজু।
সিরিজ টুইটে আজ জাজু বলেন, প্রিয়াঙ্কা তার প্রাক্তন প্রেমিক অসিমের মায়ের খুব আন্তরিক মানুষ ছিলেন। তারা একে অপরকে খুবই ভালোবাসতেন। তাদের আন্তরিকতা ছিল দেখার মত। কিন্তু ২০০২ সালে অসিমের মায়ের মৃত্যুতে মুষড়ে পড়েন প্রিয়াঙ্কা। এসময় করনের অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি!
কিন্তু এতদিন পর প্রিয়াঙ্কার আত্মহত্যার বিষয়টি কেন সামনে আনলেন এমন বোধ থেকে সেলেব্রেটি ম্যানেজার জাজু বলেন, প্রত্যুষার আত্মহত্যার সময়ে প্রিয়াঙ্কার বিষয়টি এই জন্যই বলা যে, আত্মহত্যা প্রবনতা ইন্ডাস্ট্রিতে মেয়েদেরই বেশি! স্ট্রাগলিং করতে হবে, হতাশ হলে চলবে না। প্রিয়াঙ্কা এখন যেরকম সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে তা কখনোই হত না যদি সে বোকামি করে আত্মহত্যার মত ঘটনা ঘটিয়ে ফেলত। সে জীবনে ২-৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলে, কিন্তু আমি তাকে থামিয়েছি।
উল্লেখ্য, ফ্যানের সঙ্গে ঝুলে গত ১ এপ্রিল আত্মহত্যা করেছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধু’র ‘আনন্দি’ খ্যাত তুমুল জনপ্রিয় তারকা অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। গত শুক্রবার মুম্বাইয়ে তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে তার আত্মহত্যা, এই বিষয়ে কোনো রহস্য তার মৃত্যুর দু’দিনেও উন্মোচন করতে পারেনি পুলিশ। তবে মনে করা হচ্ছে ক্যারিয়ার নিয়ে অধিক হতাশায় আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে তাকে। এছাড়া তার প্রেমিক রাহুল রাজ সিংয়ের প্রতিই তীব্র সন্দেহ সবার। এই বিষয়ে চূড়ান্ত তদন্ত করছে মুম্বাই পুলিশ। প্রত্যুষা ব্যানার্জির ‘বালিকা বধু’ সিরিয়ালে ‘আনন্দি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।