ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গল্পের আগেই নায়ক হাজির

Link Copied!

Devবিনোদন প্রতিবেদক : ওম অঙ্কুশ জিতের পর এবার ঢাকাই ছবিতে আমদানী হচ্ছেন কলকাতার দেব। নায়িকা হিসেবে তার সঙ্গে শোনা যাচ্ছে মাহির কথা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বরাতে জানা গেলো এ তথ্য। তাদেরই নতুন সিনেমায় নাম লিখিয়েছেন দেব। এ কথা পাক্কা।
জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবদুল আজিজ বলেছেন, ‘দেবের সাথে আমাদের কথা-বার্তা চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি। তবে নায়িকা এখনো চুড়ান্ত হয়নি।’
শুধু যে নায়িকা ঠিক হয়নি তাও নয়, গল্পও ঠিক হয়নি চলচ্চিত্রটির। গল্প নেই ফলে পরিচালকও ঠিক হয়নি। এমনই জানালেন আজিজ। গল্প ঠিক হলেই বাকিসব ঠিক করবেন তিনি।
এ ব্যাপারে কল্পিত ছবিটির কলকাতা অংশের প্রযোজক এসকে মুভিজের অশোক ধানুকাও মন্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘কলকাতায় ফারিয়ার কোনো ছবিই চলেনি। অন্যদিকে মাহির ‘অগ্নি’ বেশ ভালো চলেছে। যদিও তার ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ অতটা ভাল চলেনি। তাই মাহিকে নিয়ে চিন্তা-ভাবনা আছে।’
তবে জাজের সিনেমায় ফেরা নিয়ে মাহির কতোটা আগ্রহ আছে তাই এখন দেখার বিষয়।