বিনোদন প্রতিবেদক : নাটকটির নাম ‘ভোর ও অসময়ের গল্প’। একটি মধ্যবিত্ত পরিবারের গল্প। বাবা আবুল হায়াত। মা বেলী। মেয়ে মৌটুসী বিশ্বাস। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পারভেজ আমিন।
মৌটুসী বিশ্বাস নিজের জানালেন, ‘বাবা হঠাৎ করেই একদিন অফিস থেকে ফেরে না। মা খুব ভেঙে পড়ে। টেনশন করে। আমি মাকে বোঝানোর চেষ্টা করি। কখনো শান্তভাবে আবার কখনো একটু বকা দিয়ে। এমন ঘটনায় এগুতে থাকে গল্পটি।’
উত্তরার একটি শুটিংবাড়িতে দিনদুয়েক আগে নাটকটির শুটিং হয়েছে। শিগগিরেই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
উল্লেখ্য, সম্প্রতি নিজের নামে ওয়েবসাইট চালু করলেন মৌটুসি বিশ্বাস। এখন থেকে এই ওয়েবসাইটে তাঁর কাজের খোঁজখবরসহ নানা কিছু জানা যাবে। একই সঙ্গে পাওয়া যাবে মৌটুসি অভিনীত বিভিন্ন নাটকের লিংক। সদ্য চালু হওয়া এই সাইটে এখন রয়েছে মৌটুসির উল্লেখযোগ্য কাজ নিয়ে নির্মিত ‘শো রিল’। তাঁর সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি।

