ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী ব্যাটারির ফোন আনছে স্যামসাং

Link Copied!

samsungপ্রযুক্তি ডেস্ক : খুব শিগগিরই বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন। এর কনফিগারেশনও উন্নত। এর মডেল গ্যালাক্সি এ ৯ প্রো। এতে ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি এবং ৪ জিবি র‌্যাম আছে।
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং জানিয়েছে, তারা ফোনটি তৈরির কাজ সম্পন্ন করেছে। খুব শিগগিরই এটি চীনের বাজারে ছাড়া হবে।
মাই ড্রাইভার জানিয়েছে, এই ফোনটি চীনের বাজার ৩ হাজার ১৯৯ ইয়েনে বিক্রি করা হবে।
ডুয়েল সিমের এই ফোনটিতে আছে, ১৬ মেগাপিক্সেলের রিয়ার অটোফোকাস ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। র‌্যাম আছে ৪ জিবি। এর ব্যাটারি ৫০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। মেটাল ফ্রেমের এই ফোনটির ডিসপ্লে ৬ ইঞ্চির ফুল এইচডি। ডিসপ্লের পিক্সেলের রেজুলেশন ১০৮০x১৯২০। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস আছে। ফোনটিতে আছে ৬৪ বিটের অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর।