ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সাতাশি’র ব্যর্থতা মুছে ফেলতে চান রুট

Link Copied!

rootস্পোর্টস ডেস্ক : বৈশ্বিক আসরে ইংল্যান্ডের শিরোপা খরা কাটে ২০১০ সালে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি২০ বিশ্বকাপে ক্যারিবীয় দ্বীপে পল কলিংউডের নেতৃত্বাধীন ইংল্যান্ড জিতেছিল ট্রফি। তবে তাদের সামনে এই সুবর্ণ সুযোগটা এসেছিল ১৯৯৭ সালে ওয়ানডে বিশ্বকাপে। কলকাতার ইডেন গার্ডেনেই সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৭ রানে পরাজিত হয়েছিল ইংল্যান্ড।
প্রায় তিন দশক পরে একই মাঠে আরেকটি বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে তারা। ষষ্ঠ টি২০ বিশ্বকাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দু’দল। তার আগে ইংল্যান্ডের তারকা জো রুট জানালেন, পূর্বসূরিদের ব্যর্থতা মুছে ট্রফি তুলতে চান তারা।
১৯৮৭-তে ব্যর্থ হলেও এবার আর ইডেন থেকে খালি হাতে ফেরার ইচ্ছা নেই রুটের। ইংল্যান্ড দলের অন্যতম সেরা খেলোয়াড় বলেন, ‘দুর্দান্ত একটা অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি। ছোটবেলা থেকেই এটা আমার কাছে স্বপ্নের মতো। কয়েক বছর আগে এখানে এসেছিলাম। কিন্তু দ্বাদশ ব্যক্তি ছিলাম। এবার মনে হয়, ইচ্ছাপূরণ হতে চলেছে।’
ইংল্যান্ড ও ভারত, দুই মহাদেশের দুই দেশ। আবহাওয়াও দুই রকম। প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ইংলিশরা উঠেছেন বিশ্বকাপের ফাইনালে। ইডেনের আবহাওয়ার সঙ্গেও মানিতে নিতে পারবেন তারা। এমনটাই জানালেন রুট, ‘এটা ঠিকই যে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ নয়। কিন্তু আমরা তো এত দিন ধরে এই কাজটাই করে আসছি।’