স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। সেই হারে হতাশ গোটা ভারতবাসী। তাদের আকাশে যেন শোকের ছায়া নেমে এসেছে। আপাতত সেই শোক ভুলে থাকার চেষ্টা করছেন তারা। উপলক্ষ হিসেবে ভারতীয়রা টেনে আনছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
হাতে আছে আর আট দিন। এরপর মাঠে গড়াচ্ছে আইপিএলের নবম সংস্করণ। আগামী ৯ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির রাইর্জি পুনে ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
ঠিক পরের দিন অর্থাৎ ১০ এপ্রিল মাঠে নামছেন গম্ভীর-সাকিবরা। ইডেন গার্ডেনে নিজেদের প্রথম ম্যাচে জহির খানের দিল্লি ডেয়ারডেভিলসকে স্বাগত জানাবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রস্তুত হচ্ছে শাহরুখ খানের দলের খেলোয়াড়রা। ট্রফি ঘরে তুলতে মরিয়া তারা।
আইপিএলের ট্রফি এখন ঘুরছে ভারতের বিভিন্ন শহর। প্রিয় ট্রফির সঙ্গে সেফফিতে মেতেছেন ভক্তরা। এবারের আসরে মোট ৬০টি ম্যাচ রয়েছে। ২৯ মে ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

