প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এলো মাইক্রোসফটের নতুন ফোন। এই ফোনটির মডেল লুমিয়া ৬৫০। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি সাশ্রয়ী দামের। এর নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী।
লুমিয়া ৬৫০ ডিভাইসটি অত্যাধুনিক ডিজাইনে তৈরি। এটির ফ্রেম অ্যালুমিনিয়ামের। এটি লুমিয়ার সবচেয়ে হালকা-পাতলা হ্যান্ডসেট। এর পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মিলিমিটার।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের প্রটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।
এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১২ কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যাম ১ জিবি। ডিভাইসটিতে আছে ১৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারি হবে ২০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।
দেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।
লুমিয়া সিরিজের শেষ ফোনটিতে কোয়ালকমের কুইক চার্জিং টেকনোলজি আছে। ব্লুটুথ, এনএফসি, এইচডি ভয়েস, এবং ওয়াইফাই কলিং ফিচার রয়েছে ফোনটিতে।

