ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেইলকে আটকাতে ভারতের কৌশল

Link Copied!

gayelস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নেমে দারুণ শান্ত স্বভাবের পরিচয় দেন। ব্যাটে যেন রানই নেই! উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন। কচ্ছপ গতিতে কিছুদূর এগিয়ে যে ঘটনা ঘটান, তা ক্রিকেটে বিরল। চার-ছক্কায় বন্যায় ভাসিয়ে দেন প্রতিপক্ষ বোলারদের। ক্যারিবীয় দৈত্য হিসেবেও খ্যাতি রয়েছে যার। তিনি আর কেউ নন, নাম তার ক্রিস গেইল।
আজ বিশ্বকাপের সেমিফাইনালে সেই গেইলের সামনে পরীক্ষা দিতে হবে ভারতীয় বোলারদের। শুরুতেই তাকে সাজঘরে ফেরাতে মরিয়া স্বাগতিক শিবির। নইলে ক্যারিবীয় ঝড়ের কবলে পড়তে হবে ধোনি বাহিনীকে। সে জন্য ভারতের কৌশল, গেইলকে স্পিন বিষে কাবু করতে রবিচন্দ্রন অশ্বিনকে বোলিংয়ে আনতে হবে। এতেও যদি কাজ না হয়, তাহলে পেসাররা যেন গেইলকে স্লোয়ার দেয়। তার বিপক্ষে জোরে বল করাটা বিপজ্জনক। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এমন পরামর্শই দিলেন দেশটির সাবেক দুই ক্রিকেটার বলবিন্দর সাঁধু এবং মদনলাল।
ভারতীয় বোলারদের উদ্দেশ্যে ভারতীয় মিডিয়াকে মদনলাল বলেন, ‘আমার মনে হয়, অশ্বিনই গেইলের সেরা ওষুধ হতে পারে। আর ধোনি হয়তো গেইলের সামনে ওকে শুরুতে আনবেও। গেইলের ইচ্ছামতো রান তোলা যদি আটকে দিতে পারে অশ্বিন, বলের গতির হেরফরে করতে থাকে, উইকেটটা পেয়ে যেতে পারে। জানি না, ওয়াংখেড়ে উইকেট কেমন হবে। যদি টার্ন থাকে, পরিষ্কার অ্যাডভান্টেজ ভারতের। উল্টো হলে ফিফটি-ফিফটি। তবে কেন জানি না মনে হচ্ছে, ওয়াংখেড়েতে জেতাবে আসলে ব্যাটসম্যানরা নয়, বোলাররা!’
বোলারদের উদ্দেশ্যে বলবিন্দর সাঁধু ভারতীয় মিডিয়াকে বলেন, ‘ভারতীয় বোলারদের প্রথমেই বলব, গেইলের বিপক্ষে কেউ জোরে বল করতে যেও না। যদি আমাদের পেসাররা ভাবে, গতি দিয়ে ওকে ক্রিজ থেকে উপড়ানো যাবে সেটা মারাত্মক ভুল হবে। বরং বলব যে বোলার বল মুভ করাতে পারবে, গেইলের সামনে তাকেই বেশি দেওয়া উচিত। যেমন আশিষ নেহরার মতো কেউ। ওয়াংখেড়ে উইকেট ব্যাটিং ট্র্যাক যদি বা হয়ও, সুইং বোলারের জন্য কিছু না কিছু থাকবেই। নেহরা যদি অফ স্টাম্প লাইনে রেখে মুভ করায়, গেইলকে পেয়ে যেতে পারে। বলটার গতি কমাও আর যত পারো মুভ করাও।’