ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় বছর আগের স্মৃতি ফেরাতে চান মরগান

Link Copied!

marganস্পোর্টস ডেস্ক : ষষ্ঠ টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্ব শেষ। শুরু হচ্ছে সুপার ফোরের (শেষ চার) লড়াই। প্রথমেই মাঠে নামছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আজ বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হবে দুই ‘ল্যান্ড’। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
দু’দলই জয়ের জন্য মরিয়া। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান জয় পাওয়ার জন্য অনুপ্রেরণা খুঁজছেন ২০১০ সালে ক্যারিবীয় দ্বীপে পল কলিংউডের নেতৃত্বাধীন ইংলিশদের শিরোপা জয়ের উল্লাস থেকে। ছয় বছর আগের স্মৃতি ফেরাতে চান আজকের ম্যাচেও।
সংবাদ সম্মেলনে মরগান জানালেন, ২০১০ সাল আর বর্তমান দলের মধ্যে তফাৎ দেখছেন না। ব্যাপারটা ইংলিশ দলনেতা বুঝিয়ে বললেন এভাবে, ‘দুই দলেরই জয়ের ক্ষুধা চোখে পড়ার মতো। এবারের দলটিরও ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের মতো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
সেমির টিকিট পেয়ে দারুণ খুশি মরগান। তবে আনন্দে গা ভাসাতে চান না তিনি। উড়তে থাকা নিউজিল্যান্ডের সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে ইংলিশদের। তাই সতর্ক হয়ে মাঠে মানছেন জানিয়ে মরগান বলেন, ‘আমি দারুণ রোমাঞ্চিত বটে। তবে এখনই মনে করছি না যে ফাইনালে উঠে গেছি। দূরের ভাবনা এখনই ভাবতে চাই না। কেননা পরের ম্যাচ আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে। যারা কিনা এই টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছে। আশা করছি, ওই ম্যাচে দু’দলের মধ্যে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।’