ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড

Link Copied!

ENGLANDস্পোর্টস ডেস্ক : নারীদের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আজ সেমিফাইনালের লড়াই ইংল্যান্ড বনাম ওশেনিয়া বলা চলে। কারণ একই দিনে ইংল্যান্ডের পুরুষ দল ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ড। তার আগেই নারীদের কোনো একটি দলের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।
এবারের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আশা-ভরসা নারী দলকে কেন্দ্র করেই। কারণ সেমিফাইনালের আগে পুরুষ দল বিদায় নিয়েছে। ফলে তাদের কাছে এটা বাঁচা মরার লড়াই।
এদিকে দুর্দান্ত ফর্মে আছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে সব কটি ম্যাচেই জিতেছে। চার ম্যাচে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নাম লিখিয়েছে। বিপরীতে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে অস্ট্রেলিয়া।
তবে অতীত ইতিহাস অস্ট্রেলিয়ার পক্ষেই কথা বলছে। ২০০৯ সালে প্রথম আসর থেকে নক আউট পর্বে তিনবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। তিনবারই তারা হেরেছে। অজিদের আছে গৌরবোজ্জ্বল ইতিহাসও। এখন পর্যন্ত দু’বার শিরোপা জিতেছে তারা। জোডি ফিল্ডসের নেতৃত্বে ২০১০ ও ২০১২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অজি নারীরা।
অতীত পরিসংখ্যান আর বর্তমান রেকর্ড যাই থাকুক না কেন-জয়ের জন্যই মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সময় বিকাল ৩টায় দিল্লির ফিরোজ শাহ কোটলায় শুরু হবে তাদের ম্যাচটি।