ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন চমক দেখাতে চান মুস্তাফিজ

Link Copied!

Mustafizurসাতক্ষীরা প্রতিনিধি : টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল মূল পর্বে চার ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি। তবে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছে টাইগার শিবির। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে বাজেভাবে হারলেও এই ম্যাচে বল হাতে ঝড় তোলেন পেসার মুস্তাফিজুর রহমান। ২২ রানে নেন পাঁচটি উইকেট। গড়েন চলতি বিশ্বকাপে সেরা বোলিংয়ের রেকর্ড। তারপর থেকেই চলছে মুস্তাফিজ বন্দনা।
আর কদিন পরেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ (আইপিএল)। সেখানে খেলতে যাওয়ার আগে নিজ গ্রামে সময় কাটাচ্ছেন তিনি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালির তেঁতুলিয়া গ্রামের মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজ। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ভবিষ্যতে দলের হয়ে আরও নতুন চমক দেখাতে চান তিনি।
বেশ কিছুদিন পর বাবা মায়ের সান্নিধ্যে এসে মুস্তাফিজ ছোট্ট শিশুদের কোলে তুলে আদর করছেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাত করছেন। গ্রামের ছায়ায় ঘুরে-বেড়িয়ে ফিরে যাচ্ছেন শৈশবের দিনগুলিতে। বাড়ির ছোট ছেলের আবদার অনুযায়ী বাবা পছন্দের বাজার করে নিয়ে আসছেন। মা তার জন্য ভালো ভালো খাবার রান্না করছেন।
মঙ্গলবার সকালে তার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় গিয়ে অন্যরকম মুস্তাফিজকে দেখা যায়। অত্যন্ত খোলামেলাভাবে সবার সাথে কথাবার্তা বলছেন। হাসিখুশি আর গল্পগুজবের মধ্যে কাটিয়ে দিচ্ছেন দিন।
সাংবাদিকদের সাথে কথা বলা বারণ মুস্তাফিজের। তারপরও অনেক রিকোয়েস্টের পর তিনি বলেন, ‘ইনজুরির পর এখন আমি শতভাগ ফিট। সব খেলার আগে পরিকল্পনা তো একটা থাকেই। কিন্তু মাঠে নেমে বল আর ব্যাটের গতি দেখে নতুন পরিকল্পনা মাথায় এসে যায়। তখনই সিদ্ধান্ত নিতে হয় কিভাবে ক্রিকেটে ঝাঁকুনি দেওয়া যায়।’
বিশ্বসেরা বোলার হওয়ার অনুভূতি কেমন, এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ তার বন্ধুদের বলেন, এ অনুভূতি বলে শেষ করা যাবেনা। টি২০ বিশ্বকাপে বাংলাদেশ গুটিয়ে গেলেও মুস্তাফিজ খালি হাতে ফেরেন নি। তিন ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট, সঙ্গে বিশ্বকাপে ক্যারিয়ার সেরা বোলিং।
তার আলাপচারিতায় উঠে আসে ‘আমি বোলিংয়ে আরও উজ্জীবিত হয়েছি। নিজের মধ্যে আরও শক্তি সঞ্চার করেছি। আগামীতে দেখাতে চাই নতুন চমক। দোয়া চাই সবার।’ অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া তাসকিন ও সানি প্রসঙ্গে তিনি বলেন, ‘ তাসকিন ও সানির ঘটনায় কষ্ট পেয়েছিলাম। এক পরিবারের কেউ অসুস্থ হলে মনটা যেমন খারাপ হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা পরস্পরের খেলা থেকে নিজেরা শিখি’।
পুরনো দিনের বন্ধু-বান্ধব, স্কুলের শিক্ষক, প্রতিবেশী, স্বজন এবং বাবা মা ও ভাইদের সাথে কয়েকদিন সময় কাটিয়ে ফিরে যাবেন মুস্তাফিজ। এই সময়টুকু গ্রামের আলো-হাওয়ায় কাটাতে চান তিনি।
অন্যদিকে গত সোমবার রাতে স্থানীয় নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ। এতে নিজেকে গর্বিত মনে করেন ক্রিকেটের দুর্দান্ত এই বিস্ময়কর বালক। এলাকার সর্বশ্রেণীর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি জনপ্রতিনিধিদের কাছে মানব সেবার উন্নয়নে জীবন উৎসর্গ করার আহ্বান জানান।