ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Link Copied!

argentinaস্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায়। ওই ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঝুলিতে জমা করতে চান স্বাগতিক দলের কোচ জেরার্ডো মার্টিনো। সেজন্য প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। বরং পূর্ণ শক্তির দলই মাঠে নামাতে চান সাবেক বার্সেলোনা বস। তাই আর্জেন্টিনার একাদশে আসতে পারেন পরিবর্তন।
বিশেষ করে নাপোলির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা গঞ্জালো হিগুয়েনকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে পড়তে পারেন সার্জিও আগুয়েরো। যদিও তাদের রদবদল করে খেলানোর কথা রয়েছে। আগের ম্যাচে খেলা আগুয়েরো প্রথম একাদশে না থাকলে লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন হিগুয়েন ও অ্যাঙ্গেল ডি মারিয়া।
বলিভিয়ার বিপক্ষে স্বাগতিকদের ফরম্যাট হতে পারে ৪-৩-৩। মাঝমাঠের দায়িত্বে হাভিয়ের মাসচেরানোর সঙ্গে থাকছেন বিগলিয়া ও বেনেগা। আর রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন চার তারকা ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস, পিনোলা, মার্কোস রোহো ও মারকাদো। গোলবারের অতেন্দ্র প্রহরীর ভারটা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে সার্জিও রোমেরোর কাঁধেই।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: সার্জিও রোমেরো (গোলরক্ষক), মার্টিন ডেমিচেলিস, পিনোলা, মার্কোস রোহো, মারকাদো, হাভিয়ের মাসচেরানো, বিগলিয়া, বেনেগা, গঞ্জালো হিগুয়েন, অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিওনেল মেসি।