ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলে অবসর নিতে পারেন মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : মাশরাফির অবসর নিয়ে দেশের মধ্যে কারো তেমন মাথা ব্যথা নাই। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবি সভাপতিও মাশরাফির অবসরের কথা ভাবছেন না। কিন্তু ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানিয়েছে এপ্রিলে অবসর নিতে পারেন মাশরাফি।
আনন্দবাজার কোনো নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করতে পারেনি। কাউকে উদ্ধৃত না করে বাংলাদেশ দলের সূত্রের কথা উল্লেখ করে রিপার্টটি প্রকাশ করেছে পত্রিকাটি।
এশিয়া কাপের সময় মাশরাফিকে অবসরের বিষয় প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, এটা নিয়ে তিনি এখন ভাবছেন না। ২০১৬ সালটা দলের হয়ে খেলতে চান তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘মাশরাফির মতো অধিনায়ক আর পাওয়া যাবে না। ও যত দিন খেলতে পারে, ততদিন খেলবে।’
এশিয়া কাপের পর থেকেই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির অবসর নিয়ে সরব ভূমিকা পালন করছে ভারতীয় গণমাধ্যম।
আনন্দবাজার লিখেছে,‘আগামী এপ্রিলেই বাংলাদেশের মাটিতে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এখনও কোনও কিছুই নির্ধারিত হয়নি। কবে খেলতে আসবে শ্রীলঙ্কা বা কটা ম্যাচ খেলা হবে বা ক’টি একদিনের ম্যাচ বা ক’টি টেস্ট বা ক’টি টি২০ থাকবে সেই সিরিজে তাও এখনও সিদ্ধান্ত হয়নি।’
সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে উদ্ধৃতে বলে পত্রিকাটি লিখেছে, ‘এই মাশরাফি অনেক ফিট। এখনও অনেকদিন খেলতে পারবে। অবসরের কোনও কারণ খুঁজে পাচ্ছি না। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত।’