ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসুসের নতুন গেমিং ল্যাপটপ

Link Copied!

laptopপ্রযুক্তি ডেস্ক : গেমিং সিরিজের নতুন ল্যাপটপ বাজারে আনলো আসুস। এটির মডেল আসুস জিএল৫৫২জেএক্স।
এতে আছে ১৫.৬ ইঞ্চির অ্যান্টি গ্লেয়ার আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০×১০৮ পিক্সেল। ল্যাপটপটিতে ২ গিগাহার্জের কোয়াড কোর ইন্টেল কোর আই ৭ ৪৭৫০ এইচকিউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবির ডিডিআর ৩ র‌্যাম আছে।
গেমিং ল্যাপটপটিতে ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে। এতে ২ জিবি ডিডিআর ৩ এনভিডিয়িা জিটিএক্স ৯৫০ এম গ্রাফিক্স কার্ড আছে। আরও আছে এইচডি এমআই পোর্ট, ভিজিএ, ইথারনেট, ৩এক্স ইউএসবি ৩.০, ৩ ইন ওয়ান কার্ড রিয়ার, ডিভিডি রাইটার।
নতুন গেমিং ল্যাপটপের ব্যাটারি ৪ সেল লিথিয়াম আয়ন।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটি ভারতের বাজার মূল্য ৮০ হাজার রুপি। ভ্যাট এবং ট্যাক্স বাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৯৩ হাজার ৭৩৫ টাকা।