ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপকে ঘিরে জুয়ারিদের রমরমা ব্যবসা

Link Copied!

t20স্পোর্টস ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। আর বিশ্বকাপকে ঘিরে জমে উঠেছে ক্রিকেট জুয়ারিদের রমরমা ব্যবসা। সেই ‘লাভজনক’ ব্যবসায় এগিয়ে স্বাগতিক ভারতের জুয়ারিরা। রোববার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে বসেছিল জুয়ার আসর। পার্ক স্ট্রিটের ওই হোটেল থেকেই তিন জুয়ারিকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় মিডিয়া।
স্থানীয় পুলিশ জানায়, রোববার মোহালিতে বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ভারত। ওই ম্যাচটি আগ্রহের কেন্দ্রে পরিণত হয় জুয়ারিদের। ম্যাচ চলাকালীন পার্ক স্ট্রিটের এক হোটেলে জুয়ার চক্র বসেছিল। এ সময় তারা সেখানে জুয়ার কাজে নিয়োজিত ছিল। গোয়েন্দারা হানা দিয়ে তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছে।
পরে পুলিশ অবশ্য তাদের নামগুলো জানিয়ে দেন। রমরমা ব্যবসায় লিপ্ত হওয়া তিন জুয়ারি হলেন-বিশাল খটিক, রাকেশ সিংহ, সুমিত পাপোলি। ধৃত জুয়ারিদের সবাই কলকাতার বাসিন্দা। তাদের কাছে পাওয়া গেছে কয়েক হাজার টাকা, মোবাইল ও দুটি ল্যাপটপ।