ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রোটিয়াদের হারিয়ে সেমিতে ও. ইন্ডিজ

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : লক্ষ্য ১২৩। শুরুতে গেইলকে হারালেও সাবলিল মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু শেষের দিকে দ্রুতই কয়েকটি উইকেটের পতন ভয় ধরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সহজ ম্যাচ কঠিন করেই জিতল ওয়েস্ট ইন্ডিজ। নাগপুরে টি২০ বিশ্বকাপের গ্রুপ ওয়ানের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের খেলা নিশ্চিত করল ক্যারিবীয় শিবির। টানা তৃতীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ছয়। শেষ ম্যাচে আফগানদের মোকাবেলা করবে গেইলরা।
অন্যদিকে এই পরাজয়ে বিদায়ের শঙ্কা বেজে উঠল প্রোটিয়া শিবিরে। সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে হলে আগামী ২৮ মার্চ দক্ষিণ আফ্রিকাকে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে শনিবার রাতে শ্রীলঙ্কাকে হারাতে পারলে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিতে নাম লেখাবে ইংল্যান্ড। তখন এমনিতেই বাদ পড়ে যাবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে দুই বল হাতে রেখে সাত উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ছয় চারে ৪৪ বলে ৪৪ রান করায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস।
সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫ রানের মাথায় তারা হারিয়ে বসে ক্রিস গেইলের মহামূল্যবান উইকেট। ২ বলে মাত্র ৪ রান করে রাবাদার বলে বোল্ড হয়ে যান প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা গেইল। তবে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন দ্বিতীয় উইকেটে চার্লেস ও ফ্লেচার। এই জুটি থেকে আসে ২৯ রান।
ভাগ্য খারাপ আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ী ইনিংস খেলা ফ্লেচারের। ১১ বলে ১১ রান করে তিনি হন রান আউটের শিকার। তারপরও তৃতীয় উইকেটে স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে আগাতে থাকেন ওপেনার চার্লেস। ৩৪ বলে এই জুটি থেকে আসে ৩২ রান। তারপর আবারো ছন্দপতন। বিদায় নেন ৩৫ বলে ৩২ রান করা ওপেনার জনসন চার্লেস। উইজের বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৩ উইকেটে ৬৬।
দলীয় ৮৭ রানের মাথায় বিদায় নেন ৬ বলে ৮ রান করা ব্রাভো। তখনও মনে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে জিততে এত কষ্ট করতে হবে। ১৭তম ওভারে রাসেল ও সামিকে পরপর দুই বলে বিদায় করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ১১৩ রানের মাথায় স্যামুয়েলস বিদায় নিলে পরাজয়ের শঙ্কা জেকে ধরে ক্যারিবীয় শিবিরে। ৪৪ বলে ৪৪ রান করে মরিসের বলে ক্যাচ দেন তিন ভিলিয়ার্সের হাতে।
তবে শেষ ওভারের নায়ক ওয়েস্ট ইন্ডিজের ব্রাফেট। তখন দরকার ৬ বলে ৯ রান। রাবাদার প্রথম বলে রান নিতে পারেননি ব্রাফেট। তবে দ্বিতীয় বলেই হাঁকান বিশাল ছক্কা। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টসের প্রতিকূলে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১ রানের মাথায় রান আউট ওপেনার হাশিম আমলা (১)। শুরুর বিপর্যয় দ্রুত রোধ করতে পারেনি প্রোটিয়া শিবির। কারণ ৪৭ রানের মধ্যে তারা হারায় গুরুত্বপূর্ণ ৫টি উইকেট। একে একে বিদায় নেন অধিনায়ক ডু প্লেসিস (৯), রুশো (০), ডি ভিলিয়ার্স (১০), মিলার (১)।
এমন অবস্থায় অপর প্রান্তে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনিংয়ে নামা কুইন্টন ডি কক। ষষ্ঠ উইকেট জুটিতে উইজেকে সঙ্গে নিয়ে তিনি তোলেন ৫০ রান। প্রোটিয়া শিবির তখন কিছুটা বিপর্যয় মুক্ত। ৪৬ বলে ৪৭ রান করে বিদায় নেন ডি কক। শেষের দিকে ২৬ বলে ২৮ রান করেন উইজে। ১৭ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন মরিস। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল, গেইল, ব্রাভো দুটি করে উইকেট লাভ করেন।