ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদ বলতে কিছু নেই

Link Copied!

ershad-নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সঙ্গে রং লাগিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।
শনিবার সকালে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনো দেশ কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণে দেশ পিছিয়ে পড়েছে। জঙ্গিবাদ শব্দটা আমি বেশি বুঝি না। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এসবের কারণেই দেশ পিছিয়ে পড়েছে।’
শ্রদ্ধা জানানোর সময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।