ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোশাররফ হোসেন (৩৮) নামে এক যুবক পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি কালীগঞ্জ পৌরসভার হামজা গাজীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত শুক্রবার থেকে মোশাররফ নিখোঁজ ছিল। শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

