ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভটভটি উল্টে আ.লীগ কর্মী নিহত

Link Copied!

Accidentবগুড়া প্রতিনিধি : শিবগঞ্জে নির্বাচনী প্রচারণার ভটভটি (নছিমন) উল্টে আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কিচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনূস আলী (৬০) আটমুল ইউনিয়নের ফেনীগ্রামের বাসিন্দা। হতাহতরা আটমুল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের সমর্থক।
স্থানীয় সূত্র জানায়, আটমূল ইউনিয়র পরিষদ নির্বাচনে বেলাল হোসেনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণা শেষে কিচক বাসস্ট্যান্ড থেকে ১০ থেকে ১৫ জন কর্মী সমর্থক ভটভটিযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কিচক পেট্রোল পাম্পের কাছে চাকা খুলে গেলে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ইউনূস আলী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো চারজন। আহতদের শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ভটভটি উল্টে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।