ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা

Link Copied!

songgarshoসিলেট প্রতিনিধি : নগরীর কাজলশাহ এলাকায় মাইকে ‘ডাকাত আক্রমণ করেছে’ ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। পরে পুলিশও হামলাকারীদের উপর লাঠিচার্জ করে। এতে দুই পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশ অপহরণ মামলার এক আসামিকে ধরতে কাজলশাহ এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় লোকজন ‘ডাকাত আক্রমণ করেছে’ মাইকে এমন ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশের দুই সদস্য আহত হন।
তাৎক্ষণিকভাবে পুলিশের উপর হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। এতে ৮ এলাকাবাসী আহত হন।
পুলিশের উপর হামলা এবং পাল্টা লাঠিচার্জের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ।