ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সিংরাইয়ে শ্রাবন্তী (১১) নামে পঞ্চম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শ্রাবন্তী সিদ্ধিরগঞ্জের সিংরাইল আলীয়া মাদরাসার শিক্ষার্থী।
শ্রাবন্তীর মা রওশন জানান, তিনি ডেনিস কনডেন্স মিল্ক কোম্পানিতে চাকরি করেন। শুক্রবার ভোরে তিনি ডিউটিতে যাওয়ার আগে তার মেয়েকে প্রতিবেশির কাছে রেখে যান। কিন্তু ওই প্রতিবেশি গ্রামের বাড়ি যাবেন বলে শিশু শ্রাবন্তীকে তার ব্যাগটি রিকশায় তোলে দিতে বলেন। শ্রাবন্তী ব্যাগটিকে রিকশায় তোলে দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় মোহাম্মদ আলীসহ তিন-চার জন শ্রাবন্তীকে মারধর করে এবং গলায়, পেটে এবং বাম হাতের বাহুতে ছুরি দিয়ে আঘাত করে। এসময় শ্রাবন্তীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শিশুটির মা রওশন আরা আরো জানান, একটি মামলায় তার ছেলে রাব্বি মোহাম্মদ আলীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছিল। ওই ঘটনার জের ধরেই প্রতিশোধ নিতে তার মেয়েকে মারধর করা হয়েছে।