ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তনু হত্যায় জামায়াতের ক্ষোভ
খুনিদের গ্রেপ্তার দাবি

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী, সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
ঘটনার ৬ দিন পার হলেও আইন-শৃঙ্খলা বাহিনী ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার করতে না পারায় নিন্দা জানিয়েছেন তিনি। শুক্রবার (২৫ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সোহাগী জাহান তনুকে সেনানিবাস এলাকার ভিতরে ধর্ষণ করে হত্যা করা হয়। সেনানিবাসের মতোত একটি নিরাপদ স্থানে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কীকি কখনো কল্পনা করা যায়? ঘটনার আজ ৬ দিন হয়ে গেল অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধর্ষক ও খুনিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নারী ও শিশু নির্যাতন অব্যাহতভাবে বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই এমন পৈশাচিক ও নৃশংস ঘটনা ঘটছে যা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ২০১৫ সালে ১৪১টি শিশু ধর্ষিতা হয়েছে এবং গণধর্ষণের শিকার হয়েছে ১০৩ জন নারী। অথচ প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতারা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ। তাদের মতে অতীতের যে কোন সময়ের চাইতে না কি বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত।
সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বিরোধী দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার, অপহরণ, গুম, হত্যা করার কাজে অন্যায়ভাবে ব্যবহার করছে। খুনি ও সন্ত্রাসীরা সরকার এবং প্রশাসনের অশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। হেন অপকর্ম নেই যা তারা করছে না।’
তিনি আরও বলেন, ‘স্বাধীন বাংলাদেশে একজন নারীর কোনো নিরাপত্তা থাকবে না তা কখনো মেনে নেয়া যায় না।’
এ সময় তিনি নিহত তনুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পর দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানান তিনি।