ঢাকাFriday , 25 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৬ মার্চ কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় সংগীত গাওয়া হবে

Link Copied!

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাজান শিশির

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাজান শিশির

চাঁদপুর প্রতিনিধি : আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০.০১ মিনিটে একযোগে জাতীয় সংগীত গাওয়া হবে। এ উপলক্ষে ইতোমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এদিন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জাতীয় সংগীত গাওয়া হবে। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকল ছাত্র-ছাত্রীদের এ কর্মসূচীতে অংশগ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. শাহাজান শিশিরের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে ইত্যেমধ্যেই কচুয়ার সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন যানবাহনে সঠিক মাপের জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে যাতে স্বাধীনতা দিবসে সকল পর্যায়ের প্রতিষ্ঠানে সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. শাহাজান শিশির বলেন, বিভিন্ন জাতীয় দিবসে কচুয়ার ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু এ সকল পতাকা সঠিক নিয়ম মেনে তৈরি করা হয় না। এ ব্যাপারে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি জাতীয় পতাকা বিতরণ করেছি।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হলে তাদেরকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাই আগামীকাল একযোগে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি কচুয়ার সকল স্তরের জনগণকে এ কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।