ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিয়ম রক্ষার ম্যাচে জাহানারারা

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : অনেক বড় স্বপ্ন নিয়েই ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু হারের বৃত্তে বন্দী জাহানারা আলমের দল। তিনটি ম্যাচে প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। ফলে আগেই শেষ হয়ে গেছে শুকতারা-জাহানারাদের সেমিফাইনালে খেলার স্বপ্ন।
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও স্বাগতিক ভারতকে হারিয়ে শেষ চারে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন পাকিস্তানের মেয়েরা। সেমিতে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সানা মীরের দলের। বৃহস্পতিবার বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচ হলেও পাকিস্তানের জন্য আসরে টিকে থাকার লড়াই। এমন সমীকরণকে সামনে রেখে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২।
টি২০ বিশ্বকাপে বৃহস্পতিবার ছেলেদের কোনো খেলা নেই। তবে এদিন মেয়েদের তিনটি খেলা রয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশের নারী দল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৬ রানে আর তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছিল জাহানারার দল। পরপর টানা তিন ম্যাচ হেরে আগেই সেমিতে ওঠার লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ নারী দল। তাই এবার সান্ত্বনার জয়ের খোঁজে মাঠে নামছে জাহানারা বাহিনী।
অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চাইবে বাংলাদেশের মেয়েরা। তবে তাদের সামনে সানা মীরের পাকিস্তান। যারা কিনা প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। শেষ চারে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়টা খুবই প্রয়োজন পাকিস্তানেরও।