ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ তিন বল ছাড়া সবই ঠিক ছিল

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ১৪৭ রান তাড়া করতে নেমে সঠিক পথেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে ম্যাচের শেষ তিন বল বাংলাদেশের জয় কেড়ে নিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে মুশফিকুর রহিম এবং পঞ্চম বলে মাহমুদুল্লাহ রিয়াদ বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন। আর শেষ বলে শুভাগত হোম চৌধুরী বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। বাই এক রান নিতে গিয়ে রানআউট হন মুস্তাফিজ। তাই সেই তিনটি বল ভুলতে অনেক সময় লাগবে বাংলাদেশের।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি মনে করি, ওই তিনটি বল বাদ দিলে ম্যাচ জিততে হলে যতটুকু করা দরকার ততটুকু আমরা ঠিক মতোই করেছি। তবে শেষ পর্যন্ত এটা আমাদের জন্য বড় হতাশার।’
বুধবার ভারতের বিপক্ষে তামিম ইকবাল-সাব্বির রহমান-সাকিব আল হাসানরা জয়ের পথেই রেখেছিলেন বাংলাদেশকে। মাশরাফি মনে করেন, শেষ দুই ওভারে পথ হারায় তার দল। টাইগার অধিনায়ক বলেন, ‘ম্যাচ জেতার জন্য যতটুকু দরকার ছিল আমরা ঠিক ততটুকু করেছি। ওরা যতবার আমাদের ম্যাচ থেকে দূরে নিয়ে গেছে ততবার আমরা ফিরে এসেছিলাম। প্রত্যেকটি বল আমরা ঠিকমতো খেলতে পেরেছি। বলতে গেলে শেষ তিন বল ছাড়া সবই ঠিক ছিল।’