ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেলজিয়ামে ফ্রি ফোন করার সুবিধা দিল গুগল

Link Copied!

google1প্রযুক্তি ডেস্ক : মঙ্গলবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও মায়েলভিক মেট্রো রেল স্টেশনে পৃথক বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই শ জনেরও বেশি। এই ঘটনায় শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল  হ্যান্ড হ্যাং আউটসের মাধ্যমে ব্রাজিলে ফ্রি কল করার সুযোগ চালু করেছে। একই সঙ্গে তুরস্কেও ফ্রি কল করার সুবিধা রয়েছে। কেননা, সেখানে গত শনিবার আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬ জন।
গুগল একই সঙ্গে ঘোষণা দিয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুগল প্লাসের মাধ্যমে আক্রান্ত এলাকার মানুষেদের প্রতি সহানুভূতি জানানোর সুযোগ চালু রয়েছে।
গুগল জানিয়েছে, হ্যাং আউটস ডায়ালার কিংবা গুগল ভয়েসের মাধ্যমে যে কেউ বেলজিয়াম এবং তুরস্কে ফোন করা যাবে।  তবে বেলজিয়ামের মোবাইল অপারেটর লুকামোবাইল, মোবিস্টার, প্রক্সিমাস এবং টেলিনেট অপারেটর ব্যবহাকারীদের বিনামূল্যে যেকোনো দেশ থেকে ফোন করা যাবে। অন্য দিকে তুরস্কের যেকোনো ল্যান্ড লাইনে ফ্রিতে কল করার এই সুবিধা পাওয়া যাবে।