ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজের স্লোয়ারে বিভ্রান্ত রোহিত শর্মা

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে শুরু থেকেই সতর্ক হয়েই খেলতে থাকেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানরা। মাশরাফি বাহিনীর বিপক্ষে আজ জয় পেলে শেষ চারে খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে মহেন্দ্র সিং ধোনির দলের। তাই বুধবার বেঙ্গালুরুতে দেখে শুনে বড় ইনিংস গড়ার পথে মনোযোগী ছিলেন ভারতীয় দুই ওপেনার।
ম্যাচের পাঁচ ওভার পেরিয়ে গেলেও বাংলাদেশের বোলাররা উইকেটের দেখা পাচ্ছিলেন না। তাই বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা একটানা কোনো বোলারকে পরপর দুই ওভার বল করাচ্ছিলেন না। যেন কোনোভাবে ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে না পারে।
শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান পেলেন সাফল্যের দেখা। ষষ্ঠ ওভার এবং মুস্তাফিজের দ্বিতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মা বাউন্ডারি হাঁকাতে গেলেন। কিন্তু বাঁহাতি পেসারের স্লোয়ারে হলেন বিভ্রান্ত। বলটি বুঝে উঠতে না পেরে মিড উইকেটে বল তুলে দিলেন ভারতীয় ওপেনার। রোহিতের হাওয়ায় ভাসানো বলটি তালবুন্দি করতে কোনো ভুল করলেন না সাব্বির রহমান। সেই সঙ্গে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৬ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত।