নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় জান্নাত আক্তার শিল্পী (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে ওই বাসার গৃহকর্তা।
এ ঘটনার পর গৃহকর্তা খালেকুর রহমান নিজেই ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছেন জানিয়ে বলেন, ‘গত দেড় মাস ধরে সে আমার বাসায় কাজ করে। তার সাথে আমাদের কোনো বাকবিতণ্ডাও হয়নি। তবে গৃহকর্ত্রী কৃষ্ণকুরী কাজ না পারার অভিযোগে তাকে বের করে দেয়ার ভয় দেখায়। সেই ভয় থেকেই সে আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
এদিকে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন গৃহকর্তা খালেকুর।
ঢামেকের ক্যাম্প পরিদর্শক এসআই মোজাম্মেল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

