ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি নিহত

Link Copied!

armsযশোর প্রতিনিধি : শহরের মুরালির মোড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাসেল হোসেন (২৫) নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল রাসেল হোসেন শহরের মুরালি এলাকার কুদ্দুস আলীর ছেলে।
যশোর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে রাসেলকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।