গোপালগঞ্জ প্রতিনিধি : জেলায় বাসচাপায় রতন গাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা জানান, সকালে খুলনাগামী যাত্রীবাহী বাস ওই ঘটনাস্থলে একটি ভ্যান-রিকশাকে পিছন থেকে চাপা দেয়ে। এতে ওই ভ্যানে থাকা ৪ জন আহত হন। এ সময় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত রতনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।

