ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের জন্য স্ত্রী-ছেলেকে হত্যা

Link Copied!

marderখাগড়াছড়ি প্রতিনিধি : জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী ও ৫ মাসের শিশুকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী সাবের আলীসহ (২৭) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল কেনার টাকা (যৌতুক) না পেয়ে গতরাতে নিজ বাড়িতে স্ত্রী মাজিদা বেগম (২৫)  ও ৫ মাসের শিশু রিদোয়ানকে গলাটিপে হত্যা করে সাবের আলী।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। এসময় পাষন্ড স্বামী সাবেরসহ শ্বশুড় মাহবুব আলম, শাশুড়ি রেনু বেগম ও দেবর শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবের যৌতুকের জন্য স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা শাহাব উদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।