ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতায় টেকনাফে নিহত ৩

Link Copied!

songgarsoকক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জনকে গুলিবিদ্ধ হয়েছেন। এতে ঘটনাস্থলেই এক জন এবং গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর আরও দুই জন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে ময়নাতদন্ত শেষ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার আমির হামজার ছেলে আবদুল গফুর (৩৮), শাহপরীরদ্বীপের মাঝের পাড়া এলাকার দুদু মিয়ার ছেলে শফিক উল্লাহ (৩০) ও মুন্ডার ডেইল এলাকার আবদুস সালামের ছেলে মনির আহমদ (২৮)। নিহত আব্দুল গফুর আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেনের ভাই।
কক্সবাজার সদর হাসপাতালে তিন জনের মৃতদেহ থাকার বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম জানান, সাবরাং ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিন জনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুলতান আহমদ সিরাজী জানান, টেকনাফের সাবরাংয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়। তবে আব্দুল গফুরকে রাতে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গভীর রাতে শফিক উল্লাহ ও মনির আহমদকে হাসপাতালে আনা হলে তাদেরও মৃত অবস্থায় পাওয়া যায়। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল কেন্দ্র ও মাঝের পাড়া কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
তবে দুই জন নিহত হওয়ার কথা স্বীকার করলেও অপর জন নিহত হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
কুতুবদিয়া কুতুবদিয়ায় নির্বাচন নিয়ে সংঘর্ষে আট পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা কক্সবাজার সদর, টেকনাফ, কুতুবদিয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।