ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

Link Copied!

Guli-নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় ফুটবল খেলা নিয়ে বিরোধে গুলিতে আহত ওয়াসিম (২৩) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার রাত ৮টার দিকে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রাজীব (২২) নামের এক যুবক।
পুলিশ জানায়, ফুটবল খেলা নিয়ে বিরোধে কলেজ এলাকায় বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের কুদরত উল্লার ছেলে সাজু ও তার সহযোগী রিপন সোমবার সন্ধ্যায় রাজীবকে চড়-থাপ্পড় দেয়। এ ঘটনার পর রাত ৮টার দিকে রাজীব তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াসিনকে নিয়ে কলেজ এলাকায় এলে সাজুর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাজু প্রথমে রাজীবকে ও পরে তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াসিনকে গুলি করে। পরে সুধারাম থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। রাজীব মাইজদী বাজারের মিলন মিয়ার ছেলে। আহত ওয়াসিম ও ইয়াসিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম মারা যান।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম নামে আরো এক যুবক মারা গেছে বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’